লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের পদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই কমিটির দুই যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও এ এস এম সানোয়ার রাব্বী প্রমিসের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল নজরুল বিশ্ববিদ্যালয় শাখার ৬৮ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কমিটি প্রকাশের পরপরই তাদের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ক্যাম্পাসে আলোচনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন অনুষদ কমিটিতে তোফায়েল আহমেদ সহ-সভাপতি এবং সানোয়ার রাব্বী উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, তৎকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে বা কৌশলে তাদের কিছু কর্মসূচিতে উপস্থিতি বা সম্পৃক্ততা থাকতে পারে। তিনি দাবি করেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে ছাত্রত্ব হারানোর ভয়ে তারা অনেক সময় জোরপূর্বক ডাকা প্রোগ্রামে অংশ নিতে বাধ্য হতেন। তবে ২০২২ ও ২০২৪ সালসহ বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতি করেছেন এবং তার স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র তার কাছে রয়েছে বলে জানিয়েছেন।

সানোয়ার রাব্বী ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ২০২২ সালের ওই কমিটিতে তার অনুমতি ছাড়াই আইন অনুষদের অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি কখনোই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং কেউ তার কোনো ছবিও দেখাতে পারবে না বলে মন্তব্য করেন। নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি তিনি বিভাগকে জানিয়েছিলেন বলেও জানান। জুলাই আন্দোলনের সময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলেই তিনি ছাত্রদলে যোগ দিয়েছেন।

নবগঠিত কমিটির বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, তাদের যাচাই-বাছাই করেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, জুলাই আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং অতীতে ছাত্রদলের কর্মসূচিতে তাদের দেখা গেছে। অনেক সময় অনিচ্ছাসত্ত্বেও বা না জানিয়ে কাউকে কমিটিতে রাখা হতো, যা যাচাই করেই সংশ্লিষ্টরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভবিষ্যতে যদি তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়, তবে তা তদন্ত করে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের পদ

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬