লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলের কাছাকাছি এলাকায়। এই শক্তিশালী কম্পন প্রতিবেশী দেশ গুয়েতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু মানুষ দ্রুত ভবন ছেড়ে খোলা জায়গায় গিয়ে আশ্রয় নেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির বিষয়ে গুয়েতেমালার কয়েকটি এলাকা থেকে ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে এবং কিছু অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। মেক্সিকো ও গুয়েতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী সময়ে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রের পানির উচ্চতা সীমিত পরিমাণে বাড়তে পারে। এ অবস্থায় উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আমু, শাজাহান ও ফারুক খানের বিরুদ্ধে শিগগিরই ফরমাল চার্জ: প্রসিকিউটর

মেক্সিকোর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত

প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬