লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদের নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের দফাদারহাট এলাকার একটি ঐতিহ্যবাহী খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান অবিলম্বে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। শনিবার দুপুরে এলাকাটি পরিদর্শনে গিয়ে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী সরকারি বিধি অনুসরণ করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর নির্দেশের পর দফাদারহাট খালের অবৈধ দখলদারদের তালিকা তৈরি এবং উচ্ছেদ অভিযানের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় মেহেন্দিগঞ্জের আদর্শ নগর ইউনিয়নে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিমসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে খালের ওপর এই অবৈধ দখলের চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

মেহেন্দিগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদের নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬