লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় অস্ত্রোপচারের পর গৃহবধূর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে অবস্থিত ‘আমরাইদ জেনারেল হাসপাতালে’ অস্ত্রোপচারের পর আরিফা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার গুরুতর অভিযোগ উঠেছে। নিহত আরিফা উপজেলার বারিসাব গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত শুক্রবার রাতে হাসপাতালের সার্জন ডা. ফারহানা আফরোজ জুই আরিফার জরায়ুর টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার শুরু করেন। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচার চলাকালীন হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় হাসপাতালের জেনারেটর চালু হওয়ার কথা থাকলেও প্রায় ৩০ মিনিট পর্যন্ত তা কার্যকর করা সম্ভব হয়নি। পরিবারের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে অস্ত্রোপচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

একপর্যায়ে জেনারেটর চালু হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা সংকটাপন্ন বলে জানায় এবং তাকে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। স্বজনরা দ্রুত তাকে উত্তরার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আরিফাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, উত্তরার হাসপাতালের চিকিৎসকরা তাদের জানিয়েছেন যে, রোগীর মৃত্যু অস্ত্রোপচারের সময়ই হয়েছে। তারা এই ঘটনার পেছনে আমরাইদ জেনারেল হাসপাতালের চরম অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের তথ্য জানা যায়নি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন

কাপাসিয়ায় অস্ত্রোপচারের পর গৃহবধূর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬