লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম চালুর অনুমতি

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের আদেশটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তাদের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি আপিল ও অধিকতর বিবরণী দাখিল করেছিল। এর প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ই জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনটি সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির ওপর থেকে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে পুনরায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি বিশেষ শর্ত মেনে চলতে হবে। শর্তগুলো হলো—১৯৮২ সনের এ সংক্রান্ত অর্ডিন্যান্স অনুযায়ী সব নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্তাবলী লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম চালুর অনুমতি

প্রকাশিত হয়েছে: ০১:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬