লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বন্যায় দুর্গতদের পাশে জাতীয় ইমাম পরিষদ

চট্টগ্রামের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্যসামগ্রী এবং নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া। এ সময় সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি ইউনুস আহমাদ, মুফতি মানজুর আহমাদ, মুফতি জাকির হুসাইন, মুফতি রকিব উদ্দিন, মুফতি জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমান।

ত্রাণ বিতরণকালে মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি দুর্যোগের এই সময়ে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের নেতারা বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। ত্রাণ বিতরণ শেষে বন্যাদুর্গতদের দ্রুত পুনর্বাসন, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতিকে সকল দুর্যোগ থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী এবং পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরে ভালো ফলের পাশাপাশি সম্মান ফেরাতে চায় বাংলাদেশ

চট্টগ্রামের বন্যায় দুর্গতদের পাশে জাতীয় ইমাম পরিষদ

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬