লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরে সৌদি জাহাজে হুথি হামলার কঠোর নিন্দা পাকিস্তানের

লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হুথিদের চালানো হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার নিন্দা জানান।

এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ লিখেছেন, তিনি লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর হুথিদের এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৌচলাচলের স্বাধীনতাকে বিপন্ন করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে।

টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

লোহিত সাগরে সৌদি জাহাজে হুথি হামলার কঠোর নিন্দা পাকিস্তানের

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬