লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মরক্ষার পদক্ষেপ হিসেবেই হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান

আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার ব্যবস্থা হিসেবেই হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরান কূটনীতির জন্য সবসময় উন্মুক্ত, তবে যারা আলোচনায় আগ্রহী নয়, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে 'শত্রুতামূলক পদক্ষেপ' হিসেবে বর্ণনা করে বাঘাই আরও বলেন, ইরান বর্তমানে যুদ্ধের মধ্যে রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কার কারণেই ইরান নিয়ন্ত্রিত এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ রাখা হয়েছে।

আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে ইরান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ পথ তৈরির বিষয়ে ইরান ও ওমানের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে বলেও মুখপাত্র জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী হরমুজে অবরোধ এখনো কার্যকর রয়েছে। গত ১৪ জুলাই অবরোধ পুনরায় শুরু হওয়ার পর থেকে ৯৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগে জুনের মাঝামাঝি সময়ে অবরোধের প্রথম ধাপে ১৯৪টি জাহাজের গতিপথ পরিবর্তন এবং নয়টি জাহাজ চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছিল। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের সাড়া মেলেনি

আত্মরক্ষার পদক্ষেপ হিসেবেই হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬