লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে দিনাজপুরের বিরামপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ তারিখ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়।

এদিন বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পুরাতন বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।

এছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন পৌরসভার হিসাব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, স্থানীয় বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের দুই দিনের পরিচ্ছন্নতা অভিযান

বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬