লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সাময়িকভাবে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই তিনি প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন। একইভাবে, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ব্যারিস্টার কায়সার কামালও শপথের অংশ হিসেবে এই অঙ্গীকার করেছিলেন যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।

সদ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হাফিজ উদ্দিন আহমদ এ সময় বলেন, রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। তিনি তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। হাফিজ উদ্দিন আরও উল্লেখ করেন, বিদায়ী রাষ্ট্রপতি মাফিয়া সরকারের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) আমলে নির্বাচিত হলেও, বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি তিনি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শোনা গেলেও, বিষয়টি যে সত্য তা তিনি দুপুরে নিশ্চিত হয়েছেন বলে জানান।

জনপ্রিয় সংবাদ

বিদ্রোহ ও অবাধ্যতার দায়ে ১৪ ইসরায়েলি সেনার কারাদণ্ড

ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশিত হয়েছে: ০২:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬