লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যন্তর মন্তরে খাবার সরবরাহে বিধিনিষেধ, অখিলেশ যাদবের তীব্র সমালোচনা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারার (আগের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) আওতায় দিল্লি ট্রাফিক পুলিশ একটি বিস্তারিত নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার ফলে বিক্ষোভ এলাকা এবং এর আশপাশের নির্ধারিত স্থানে অ্যাপভিত্তিক রাইড-শেয়ারিং, খাবার সরবরাহ, ক্যাব সার্ভিস এবং কুইক-কমার্স লজিস্টিকস সেবার চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ভিড়পূর্ণ পরিস্থিতিতে ডেলিভারি কর্মী, যানবাহন চালক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। বাণিজ্যিক অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠানগুলোকে এবং সাধারণ নাগরিকদের যন্তর মন্তর ও মধ্য দিল্লির নির্ধারিত এলাকাগুলোতে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই বিধিনিষেধের তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, “খাবার কেড়ে নেবেন না! (নোটবন্দির পর এবার ‘ফুড বন্দি’)।” অখিলেশ যাদব অভিযোগ করেন যে, বিক্ষোভের অজুহাতে জরুরি সেবার ওপর এমন বিধিনিষেধ আরোপ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

যন্তর মন্তরে খাবার সরবরাহে বিধিনিষেধ, অখিলেশ যাদবের তীব্র সমালোচনা

প্রকাশিত হয়েছে: ০৫:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬