লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা আর্থিক তদন্ত করছে না বাংলাদেশ ব্যাংক

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক খাতে চলমান সাধারণ তদন্তে যদি তার বা অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

মুখপাত্র জানান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে লক্ষ্য করে পৃথক কোনো অনুসন্ধান বা তদন্ত চালানোর পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই। বর্তমানে ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত তদন্ত কার্যক্রম চলছে। এসব তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরিফ হোসেন খান আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য হলো আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকের প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের নাম জড়ায়। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এর আগে ২০২৫ সালের ১১ মার্চ হাইকোর্ট ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ অক্টোবর বিএফআইইউ আদালতে প্রতিবেদন দাখিল করলেও বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাইক্লোন শেল্টারের নকশা পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় এলাকাবাসীর প্রতিবাদ

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা আর্থিক তদন্ত করছে না বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: ০৩:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬