লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বেকারত্ব ৪.৯ শতাংশ, সংকটে বিদেশি শিক্ষার্থীরা

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে অনিশ্চয়তার মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এবিএস) ১৯ নভেম্বর প্রকাশিত অক্টোবর ২০২৬-এর শ্রমবাজারবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে দেশটিতে কর্মরত মানুষের সংখ্যা ৪৩ হাজার ৫০০ জন কমেছে। বর্তমানে দেশটিতে মোট কর্মরত মানুষের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বেকারত্বের হার সেপ্টেম্বরের ৪.৭ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৪.৯ শতাংশে পৌঁছেছে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

শ্রমবাজারের এই অস্থিরতা স্থানীয় তরুণদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি করেছে। বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে বাসাভাড়া, খাবার ও দৈনন্দিন খরচ মেটান। বর্তমান পরিস্থিতিতে আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। চাকরির বাজারের এই অনিশ্চয়তা তাদের সামনে নতুন করে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

এবিএস-এর তথ্য অনুযায়ী, কর্মসংস্থান হ্রাসের ক্ষেত্রে পূর্ণকালীন চাকরির তুলনায় খণ্ডকালীন কর্মসংস্থানে পতন ছিল বেশি। এক মাসে খণ্ডকালীন কর্মসংস্থান কমেছে ৪০ হাজার ৬০০টি এবং পূর্ণকালীন কর্মসংস্থান কমেছে ২ হাজার ৯০০টি। একই সময়ে বেকার মানুষের সংখ্যা ১৭ হাজার ৮০০ জন বৃদ্ধি পেয়েছে। তবে শ্রমবাজারের দীর্ঘমেয়াদি প্রবণতা বুঝতে সংস্থাটি এক মাসের পরিসংখ্যানের পাশাপাশি ট্রেন্ড হিসাবটিও বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে। এবিএস-এর ট্রেন্ড হিসাবে অক্টোবরে কর্মসংস্থান ৭ হাজার ২০০ বেড়েছে এবং বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪.৮ শতাংশে।

বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রায় এর সুফল সমানভাবে প্রতিফলিত হচ্ছে না। মূল্যস্ফীতি, ঋণের বাড়তি কিস্তি, আবাসন ব্যয় এবং জ্বালানির মূল্যবৃদ্ধি সামাল দিতে অনেক পরিবারই লড়াই করছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সৃষ্ট অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাড়তি ব্যয়ের চাপ পড়ছে পরিবহন, উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যবস্থায়। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পাওয়ায় সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ওপরও চাপ বাড়াচ্ছে।

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি

অস্ট্রেলিয়ায় বেকারত্ব ৪.৯ শতাংশ, সংকটে বিদেশি শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬