লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন জয়সোয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আমন্ত্রণপত্রে তাঁকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন না করে ‘বিমসটেকের চেয়ার’ বা সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি কোনো জবাব দেওয়া থেকে বিরত থাকেন। তিনি জানান, ব্রিকস সম্মেলনের আয়োজন ও আমন্ত্রণের কারিগরি বিষয়গুলো নিয়ে তারা পরে হালনাগাদ তথ্য জানাবেন।

ব্রিফিংয়ে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের বর্তমান বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। সাংবাদিক জানতে চান, মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না, কারণ তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। জবাবে জয়সোয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে এই প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত, কারণ এটি ওই দুই দেশের বিষয়।

এছাড়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল জানান, এ সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই। তবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি

ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন জয়সোয়াল

প্রকাশিত হয়েছে: ০৫:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬