লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার কোনো ভিসা লাগে না, মেধাবীদের দেশে ফেরাতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, মেধার কোনো ভিসা লাগে না, মেধাবীরা পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারে। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে আমাদের দেশ থেকে ব্রেইন ড্রেইন হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে আর ফিরে আসতেন না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন ‘রিভার্স ব্রেইন ড্রেইন’। যারা বিদেশে পাড়ি জমিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে, দেশকে গড়তে হবে এবং এই মানবসম্পদের উন্নয়ন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানবসম্পদের কোনো অভাব নেই। উন্নত বিশ্বের ৩০টিরও বেশি দেশে জন্মহারের তুলনায় মৃত্যুহার বেড়ে যাওয়ায় জনসংখ্যা কমছে। অন্যদিকে বাংলাদেশে জনসংখ্যা বাড়ছে। এই জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করা গেলে বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে।

শিক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বছর শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতে এ খাতে আরও বাজেট বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন (ভার্চুয়ালি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রীস আলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৩: ২৮আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৩: ৩৬

জনপ্রিয় সংবাদ

হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ জন

মেধার কোনো ভিসা লাগে না, মেধাবীদের দেশে ফেরাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:৩৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬