লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকা থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের একটি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র অনুযায়ী, মাহমুদা নামে ওই শিশুটি শনিবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায় এবং রেললাইনের পাশের ওই কবরস্থানের কাছে মরদেহটি খুঁজে পায়।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬