লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই নতুন কমিশন পাওয়ার আশা দুদক সচিবের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইদুর রহমান খান। রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি মাসের মধ্যেই দুদকের নতুন কমিশন গঠিত হবে বলে তিনি আশা করছেন। কমিশন গঠনের পর দুদককে আরও গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

নবনিযুক্ত সচিব বলেন, কমিশন গঠনের পর একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দুদক তার দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারবে। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুদকের ইমেজ সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংস্থাটি যাতে অতীতের রাজনৈতিক প্রভাবের অভিযোগ থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য একটি ‘রূপান্তরের মিশন’ নিয়ে কাজ করার কথা জানান সাইদুর রহমান খান। এছাড়া কমিশন না থাকায় জমে থাকা কাজ দ্রুত সম্পন্ন করতে একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে নেই। তিনি দাবি করেন, এ বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না। আন্তঃদেশীয় আইনি সহায়তার প্রক্রিয়ায় দুদক সরাসরি বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে না; বরং প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা পরে সংশ্লিষ্ট দেশে পৌঁছায়। বেনজীর আহমেদের মুক্তি পাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য নেই বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৩০শে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বরত মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

চলতি মাসেই নতুন কমিশন পাওয়ার আশা দুদক সচিবের

প্রকাশিত হয়েছে: ০৪:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬