লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের নির্দেশ

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাইয়ের নির্দেশনার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বোর্ডের পক্ষ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটিগুলো বাতিল করা হলো। এই বাতিলের আওতার মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া অ্যাডহক কমিটিগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়ার পর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০৫:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬