লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে বক্তা হিসেবে বিএইউএসটি’র ড. এনামুল হক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক এবং কলা ও বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক (রসায়ন) ড. কাজী মোহাম্মদ এনামুল হক এক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। তিনি আগামী ২০২৭ সালের ১৮ ও ১৯ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ৮ম অ্যাডভান্সড কেমিস্ট্রি ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৭-এ ‘বিশিষ্ট বক্তা’ হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। কানাডাভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক প্রতিষ্ঠান পিয়ার্স অ্যালি মিডিয়া এই সম্মেলনের আয়োজন করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. কাজী মোহাম্মদ এনামুল হকের গবেষণাপত্রের সারসংক্ষেপ ‘সবুজ পদ্ধতিতে সংশ্লেষিত রৌপ্য ন্যানোকণা’র বৈশিষ্ট্য নিরূপণ এবং প্রাকৃতিক তন্তু দ্বারা শক্তিশালীকৃত ন্যানোকম্পোজিটে এর প্রয়োগ শীর্ষক শিরোনামে বিশিষ্ট বক্তার উপস্থাপনা বিভাগে মনোনিত হয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। সেখানে আধুনিক রসায়ন বিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি, জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য এবং উদীয়মান গবেষণার নানা দিক নিয়ে আলোচনা হবে।

ড. কাজী মোহাম্মদ এনামুল হকের এ আন্তর্জাতিক আমন্ত্রণকে বিএইউএসটির গবেষণা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মতে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিমন্ডলে প্রতিষ্ঠানের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এ অর্জনের জন্য ড. কাজী মোহাম্মদ এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এ সম্মেলনে তার সফল অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিএইউএসটির গবেষণার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়ক হবে। উল্লেখ্য, বিএইউএসটির রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল নিয়মিত গবেষণা ও প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে বক্তা হিসেবে বিএইউএসটি’র ড. এনামুল হক

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬