লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে রুবেল গুরুতর আহত হন। ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত রুবেলের স্ত্রী সানজিদা বেগম দাবি করেন, সোমবার রাতে তার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। পরিবারের সঙ্গে বিজিবির কথা হয়েছে এবং তারা জানতে পেরেছেন যে রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক ১

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশিত হয়েছে: ১০:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬