লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রার মানুষের ক্ষতিপূরণের দাবি

বিশ্বনেতারা যখন তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, ঠিক সেই সময়ে খুলনার কয়রায় নিজেদের অস্তিত্ব রক্ষার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে বিপর্যস্ত এবং লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে জর্জরিত উপকূলের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে র‌্যালি ও মানববন্ধন করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীর তীরবর্তী কাটকাটায় এই কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তব্য প্রদানকারীদের মধ্যে রয়েছেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান। কর্মসূচিতে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ুকর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের দরিদ্র মানুষের দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ প্রভাব তাদের ওপরই পড়ছে। নদীভাঙনে প্রতিনিয়ত বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে, লবণাক্ততায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে। জীবিকা হারিয়ে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। অথচ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতির সুফল প্রান্তিক পর্যায়ে খুব একটা পৌঁছাচ্ছে না বলে তারা প্রশ্ন তোলেন।

ফোরামের সভাপতি রাসেল আহম্মেদ বলেন, 'জলবায়ু পরিবর্তন কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি আমাদের উপকূলীয় অঞ্চলের প্রতিদিনের বাস্তবতা। যারা সবচেয়ে কম দায়ী, ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই সবচেয়ে বেশি। আমরা করুণা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।'

বক্তারা কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকটকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার জোর দাবি জানান তারা। একইসঙ্গে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রার মানুষের ক্ষতিপূরণের দাবি

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬