লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে আকামা নবায়নে নতুন সুবিধা পেলেন বাংলাদেশি কর্মীরা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আকামা নবায়নের ক্ষেত্রে নতুন সুখবর এসেছে। এখন থেকে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলেও অন্য কোনো নিয়োগকর্তার অধীনে বাংলাদেশি কর্মীরা তাদের আকামা নবায়ন করতে পারবেন। এ বিষয়ে আর কোনো আইনগত বাধা থাকবে না বলে জানিয়েছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শ্রম সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তিনটি গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম (এসভিপি) চুক্তি এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তি আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়ন। এছাড়া সুবিধাজনক সময়ে যৌথ কমিশন ও যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক আয়োজন এবং বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় পারদর্শী, তাই তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ২০৩৪ সালের সৌদি বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার হোসেন এসময় আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের কারাগারে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার অনুরোধ জানান।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সরকারের কঠোর নিষেধাজ্ঞা

সৌদিতে আকামা নবায়নে নতুন সুবিধা পেলেন বাংলাদেশি কর্মীরা

প্রকাশিত হয়েছে: ০১:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬