লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার তাদের পূর্ব উপকূলের সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্যানুযায়ী, পিয়ংইয়ং এলাকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি অন্তত ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করলেও ঠিক কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জাপানের কোস্টগার্ডও সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে দুটি অজ্ঞাত বস্তু ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, বস্তুগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেগুলো ইতিমধ্যে সাগরে পতিত হয়েছে।

কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটল। দুই দেশই সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। সিউল অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

রিয়াদের বিমানবন্দরে হুতি হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় শনাক্ত

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত হয়েছে: ০৫:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬