লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নানা আয়োজনে পল্লীগীতি সম্রাট আবদুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী পালিত

গাইবান্ধায় লোকসংগীতের কালজয়ী শিল্পী ও পল্লীগীতি সম্রাট আবদুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)-এর গাইবান্ধা জেলা শাখা বিভিন্ন আয়োজনের উদ্যোগ নেয়। পুলবান্ধির বালাসী রোডস্থ কার্যালয়ে ‘গহীন গাঙে ধরলাম পাড়ি’ শীর্ষক একটি বিশেষ সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৭ জুলাই (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. আলম মিয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জলি রানী দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা পল্লীগীতি সম্রাটের জীবনী, তার সুরসাধনা এবং বাংলা সংগীতে রাখা অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আয়োজনে সংগঠনের জেলা কমিটির কর্মকর্তা, বিভিন্ন সদস্য এবং স্থানীয় সংগীতপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন।

স্মরণসভার পাশাপাশি সংগীতানুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ও স্থানীয় গুণী কণ্ঠশিল্পীরা আবদুল আলীমের জনপ্রিয় সব লোকসংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন আনোয়ারুল ইসলাম, মোস্তফা হোসেন, আবদুল্লাহ আল আমিন বাদশা, রবিউল হক, পরিতোষ চন্দ্র সরকার, জাহিদ হাসান সবুজ ও শিরিন আকতারসহ অন্যান্য শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

গাইবান্ধায় নানা আয়োজনে পল্লীগীতি সম্রাট আবদুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬