লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। এই সফরের অংশ হিসেবে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছে।

সোমবার প্রতিনিধি দলটি স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম এবং সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে। এই পরিদর্শনের সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

পরিদর্শন শেষে সৈয়দ আব্দুল বাতেন জানান, ইংল্যান্ডের প্রতিনিধি দল মাঠের সুযোগ-সুবিধা দেখে অভিভূত। তিনি বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইসিবি কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিকেল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা; সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন এবং বেশ সন্তুষ্ট।

এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী। তিনি বলেন, প্রতিনিধি দল এখানকার সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে এবং তারা ফিরে গিয়ে নিজেদের বোর্ডকে বিস্তারিত প্রতিবেদন দেবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।

উল্লেখ্য, আগামী বছরের বাংলাদেশ সফরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সফরের শুরুতে ইংলিশরা প্রস্তুতি ম্যাচ খেলবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল।

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘বিপজ্জনক’

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬