লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফের ফাইনালে রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রোববার রাত ৮টায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল। সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় দর্শকদের স্বপ্নের ইতি ঘটেছে। ফলে স্টেডিয়াম ভর্তি গ্যালারি, টিকিটের আকাশচুম্বী চাহিদা এবং হামজা-ফারহানদের কেন্দ্র করে যে উদ্দীপনা তৈরি হয়েছিল, ফাইনালে এসে তা কিছুটা ফিকে পড়েছে।

পরিসংখ্যান ও টুর্নামেন্টের ইতিহাসে পাকিস্তানের চেয়ে ভারত অনেকটাই এগিয়ে। সাফের ১৫টি আসরের মধ্যে এ নিয়ে ১৪তম ফাইনাল খেলছে ভারতীয় দল। এ পর্যন্ত সর্বোচ্চ ৯ বার শিরোপা জেতার রেকর্ড রয়েছে তাদের ঝুলিতে। এর আগে সর্বশেষ ২০২১ ও ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফলে আজকের ম্যাচে ভারতের সামনে দশম ট্রফি জয়ের পাশাপাশি টানা তৃতীয় অর্থাৎ হ্যাটট্রিক শিরোপা ছোঁয়ার হাতছানি রয়েছে।

অন্যদিকে পাকিস্তান ফুটবলের জন্য আজকের দিনটি ইতিহাস গড়ার সুযোগ। এর আগের আসরগুলোতে দুবার সেমিফাইনালে খেলাই ছিল তাদের সেরা সাফল্য। এবারই প্রথম সাফের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। অতীতের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ভারতীয়রা ঢের এগিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দেশ মোট ৩০টি ম্যাচে মাঠে নেমেছে, যার মধ্যে ভারতের জয় ১৭টিতে এবং পাকিস্তানের ৪টিতে; বাকি ৯টি ম্যাচ ড্রয়ে শেষ হয়। আজ ভারতের রেকর্ড সমৃদ্ধ করার দিন নাকি পাকিস্তানের নতুন ইতিহাস লেখার রাত, সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

সাফের ফাইনালে রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬