লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর মুখোমুখি হওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াইয়ে শেষ হাসি হাসল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে আলবিসেলেস্তারা সপ্তমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে। পুরো ম্যাচজুড়ে মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ছিল লিওনেল মেসিদের।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে এসে জমে ওঠে লড়াই। ৮৫ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে চেলসি তারকা এনজো ফের্নান্দেস গোল করে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান। যখন ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের প্রথম মিনিটে লিওনেল মেসির জাদুকরী দ্বিতীয় অ্যাসিস্ট থেকে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেস ইংল্যান্ডের জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন।

এর আগে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে, সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পায় আর্জেন্টিনা। বর্তমানে স্কালোনির শিষ্যরা ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা আটটি ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে।

উল্লেখ্য, আর্জেন্টিনা ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছে। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে এবং সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে তারা তিনবার শিরোপা জিতেছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট কার মাথায় ওঠে—স্পেন নাকি আর্জেন্টিনা।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬