লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৯ জুলাই) দেশটির সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন। আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে।

জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে প্রশাসনিক বাধা উপেক্ষা করে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬