লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি দেশটিতে পাড়ি জমান।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

প্রতিরক্ষা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি এই সফর বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে প্রশাসনিক বাধা উপেক্ষা করে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬