লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সরকারি ওষুধ চোরাচালানের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেপ্তার

রংপুর নগরীতে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ ওষুধ চোরাইপথে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাদল ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাই ১৬ পিস সরকারি 'ভ্যাকসিটেড-আইজি' ওষুধ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় চোরাই ওষুধের মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে অমল চন্দ্র রায় (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমল চন্দ্র রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে। তিনি বর্তমানে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার সাগরপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, কোতোয়ালি থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তের অংশ হিসেবে এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান চালায়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওষুধগুলো সরকারি সরবরাহ ব্যবস্থা থেকে কীভাবে বাইরে এল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

রংপুরে সরকারি ওষুধ চোরাচালানের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১০:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬