লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে শিল্পকলা একাডেমিতে তিন দিনের আর্টক্যাম্প

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা এবং মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ক্যানভাসে ধারণ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্যানভাস ২৪ : মুক্তির মহাকাব্য’ আর্টক্যাম্প। বুধবার, ১৫ জুলাই ২০২৬ সকাল ১১টায় জাতীয় চিত্রশালা প্লাজায় এই আর্টক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি বলেন, অতীতে ঘটে যাওয়া অনিয়ম ও অবিচার যেন ভবিষ্যতে আর না ঘটে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও মুক্তির আকাঙ্ক্ষাকে উপজীব্য করে এই আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পীদের তুলির ছোঁয়ায় সেই ঐতিহাসিক স্মৃতিগুলো ফুটে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিল্পকলা একাডেমি শিল্পের মাধ্যমে যে বার্তা দিচ্ছে, তা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীরা যেন অভিজ্ঞ শিল্পীদের কর্ম দেখে অনুপ্রাণিত হতে পারে, সেজন্য তিনি সবাইকে প্রদর্শনীতে আসার আহ্বান জানান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) তার স্বাগত বক্তব্যে জানান, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের ৫৫ জন বরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আর্টক্যাম্পে নির্মিত শিল্পকর্মগুলো পরবর্তীতে জাতীয় পরিসরে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

১৫ থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আর্টক্যাম্প চলবে। এতে অংশগ্রহণকারী শিল্পীরা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং মুক্তির আকাঙ্ক্ষাকে তাদের তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে শিল্পকলা একাডেমিতে তিন দিনের আর্টক্যাম্প

প্রকাশিত হয়েছে: ০২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬