লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডারউইন টেস্ট: ৬১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়া দলীয় ৬১ রান তুলতেই হারিয়েছে তিন উইকেট।

অস্ট্রেলিয়ান ইনিংসের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ৩৭ বলে ২৩ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর একই বোলারের শিকার হন আরেক ওপেনার ট্রাভিস হেড। ৩৯ বলে ২২ রান করা হেডকে বোল্ড করে ফেরান হাসান। এর মাধ্যমে দীর্ঘ ৪১৯ দিন পর টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের দেখা পেলেন এই পেসার।

দুই ওপেনার বিদায় নেওয়ার পর ক্রিজে আসা স্টিভ স্মিথ অবশ্য কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন। ইনিংসের ১৭তম ওভারে তানজিদ হাসান তামিমের হাত ফসকে স্লিপে তার একটি ক্যাচ ফসকে যায়। এরপর দলীয় ৬১ রানের মাথায় তৃতীয় উইকেট হিসেবে বিদায় নেন মার্নাস লাবুশেন। ইবাদত হোসেন চৌধুরীর বলে স্লিপে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন তিনি। বর্তমানে ক্রিজে স্টিভ স্মিথের সঙ্গে রয়েছেন ক্যামেরন গ্রিন।

এদিকে, এই টেস্টের বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। অন্যদিকে, দীর্ঘ ৫ বছর পর জাতীয় দলে ফিরলেও শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নতুন মহাসচিব পদে আলোচনায় চার শীর্ষ নেতার নাম

ডারউইন টেস্ট: ৬১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে: ০২:৩৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬