লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় জনসচেতনতা ও সরকারি সেবা নিয়ে নারী সমাবেশ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নাটোর জেলার বাগাতিপাড়ার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন উপলক্ষ্যে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট এম এইচ এম রুহুল আমিন। সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মুর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল করিম এবং ইনস্ট্রাক্টর ইউ পি ই টি সি সরোয়ার মুর্শেদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এতে অংশ নেন।

সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য গাড়ি নিশ্চিতকরণসহ বিভিন্ন সরকারি অগ্রাধিকার প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি সচেতন ও আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডেঙ্গুর মতো রোগ মোকাবিলা সহজতর হবে। প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের মাঝে নৈতিকতার ভিত্তি গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া সরকারের কৃষিঋণ মওকুফ ও কৃষক কার্ডের মতো সুবিধাগুলো কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়। গুজব ছড়ানো রোধ এবং নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষার্ধে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় একক অভিনয় ও দলীয় নৃত্য পরিবেশিত হয়।

জনপ্রিয় সংবাদ

বাজেট ঘাটতি মেটাতে আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ছে সরকার

বাগাতিপাড়ায় জনসচেতনতা ও সরকারি সেবা নিয়ে নারী সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০১:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬