লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা এসব বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে তেল ও গ্যাস নিয়ে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এছাড়া উভয় পক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়েও মতবিনিময় করেছেন।

বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে ইন্দোনেশীয় কোম্পানির কাজের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া তৈরি পোশাক, পাট, কৃষি এবং পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানির সুযোগ নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন। অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও তারা একমত প্রকাশ করেছেন।

বৈঠকটিতে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‎শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে বোদায় গ্রাম পুলিশদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা।

বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বারোপ

প্রকাশিত হয়েছে: ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬