লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে জ্বালানি ও বাণিজ্যিক পণ্য পরিবহন নিরাপদ রাখার লক্ষ্যে একটি নতুন বহুমুখী প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। 'মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স' নামের এই জোটে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে আন্তর্জাতিক নৌপথের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথকে নিরাপদ রাখাই জোটের প্রধান উদ্দেশ্য। এই জোট গঠনের লক্ষ্যে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস এই জোটে যোগ দিয়েছে। তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এতে স্বাক্ষর করেনি।

জোটের প্রধান কার্যালয় সৌদি আরবে স্থাপন করা হবে। জোটভুক্ত দেশগুলো গোয়েন্দা তথ্য আদান-প্রদান, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং যৌথ নৌ মহড়া পরিচালনার মাধ্যমে কাজ করবে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটটি মূলত আত্মরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি। এছাড়া অন্যান্য দেশগুলোর জন্যও জোটে যোগ দেয়ার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে এবং কিছু দেশ অভ্যন্তরীণ আলোচনার পর এতে যুক্ত হবে বলে জানিয়েছে।

হরমুজ প্রণালি সংকটের কারণে বিশ্ব বাজারের অর্ধেকের বেশি তেল ও গ্যাস সরবরাহ এখন লোহিত সাগরের এই বিকল্প রুটের ওপর নির্ভরশীল। বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এবং বিশ্ব বাণিজ্যের ১০ থেকে ১২ ভাগ পণ্য পরিবাহিত হয়। এই সংকটাপন্ন এলাকায় হুথিদের হামলা প্রতিরোধ এবং জ্বালানি পণ্যের দাম নিয়ন্ত্রণে এই ১৪ দলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৪:৪১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬