লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজবেকিস্তানকে হারিয়ে কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ

কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা সরাসরি ৩-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে এই সাফল্য অর্জন করে।

আট দিনব্যাপী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ মোট ছয়টি ম্যাচ খেলেছে, যার মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে দলটি। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল উজবেকিস্তানকে ৩-২ সেটে হারানোর মাধ্যমে। এরপর নেপাল ও কাজাখস্তানকেও ৩-২ সেটে পরাজিত করে বাংলাদেশ। তবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ০-৩ সেটে হার মানতে হয়েছিল তাদের। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তারা আবারও উজবেকিস্তানকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

উল্লেখ্য যে, পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী দেশগুলো হলো স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাকিস্তান অপরাজিত রয়েছে। আগামী বুধবার অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ।

এখন পর্যন্ত আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে।

৮ দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামীকাল বুধবার।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

উজবেকিস্তানকে হারিয়ে কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০১:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬