লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে আবারো বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত 'হাবিবুল কুরআন ইউকে' আয়োজিত 'ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬'-এ তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। তার এই সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

গত ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের বোল্টনের ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১১০ জন প্রতিযোগীর সঙ্গে 'এ-২' গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ সাদ এই গৌরবময় সাফল্য ছিনিয়ে আনেন। তার সুললিত কণ্ঠে তেলাওয়াত বিচারকদের মুগ্ধ করে, যার স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বজয়ী এই হাফেজ রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের জন্য সমাদৃত। এর আগে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ এবং আনাস মাহফুজরা সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন। হাফেজ সাদের এই অর্জন সেই সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করল।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কোরআনের আদর্শে গড়ে তোলা, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কোরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাদের এই সাফল্য দেশের নতুন প্রজন্মের কোরআন শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

ইউরোপের হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬