লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীর উপকূলে শিল্প কারখানা গড়ে বেকারত্ব দূর করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে আয়োজিত বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের জন্য একটি বিশাল সম্পদ। সমুদ্র উপকূলীয় এলাকায় শিল্প কারখানা স্থাপন করে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যা এ অঞ্চলের দীর্ঘস্থায়ী বেকারত্ব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। একই অনুষ্ঠানে তিনি উপকূলীয় লবণ চাষিদের কল্যাণে দ্রুত লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন।

এ সময় এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বাঁশখালীতে আসার আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সবশেষে সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে তার।

উল্লেখ্য যে, চট্টগ্রাম ও কক্সবাজারে পূর্বের সফর থাকলেও, এবারই প্রথম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করছেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

বাঁশখালীর উপকূলে শিল্প কারখানা গড়ে বেকারত্ব দূর করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬