লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারো অচল হয়ে পড়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিটটিতে এই ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মেরামতের পর ২ আগস্ট এটি পুনরায় চালু করা হয়েছিল।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৭: ৩১আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৭: ৪৫

জনপ্রিয় সংবাদ

টানা ৯ মাস সমুদ্রে: চরম মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

প্রকাশিত হয়েছে: ১২:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬