লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক সন্ধ্যা পালিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বরিশালে আয়োজিত হয়েছে ‘জুলাই জাগরণ’ নামক এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, দেশাত্মবোধক পরিবেশনা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং বরিশাল মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক আয়োজনের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও ঘটনাপ্রবাহ নিয়ে একটি বিশেষ আলোকচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর শিশু-কিশোরদের পরিবেশনা, প্রেরণার গান, দেশাত্মবোধক সংগীত, জুলাইভিত্তিক পুঁথি পাঠ, আবৃত্তি এবং নাটিকাসহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করা হয়। হেরারশ্মি শিল্পীগোষ্ঠী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল এই আয়োজনে সংগীত পরিবেশন করে। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ।

টাউন হলের নিচতলা ও দোতলা মিলিয়ে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর এ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী ছাত্রশিবিরের কর্মসূচির অংশ হিসেবেই বরিশালে এই সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, দেশপ্রেম জাগ্রত করা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

বরিশালে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক সন্ধ্যা পালিত

প্রকাশিত হয়েছে: ০১:০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬