লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বছর পর ঢাকায় ফিরছে বিজিএমইএ-এর পোশাক প্রদর্শনী বাটেক্সপো ২০২৬

দীর্ঘ এক যুগেরও বেশি সময় বিরতির পর আবারও ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘বাটেক্সপো ২০২৬’। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং অনলাইন গণমাধ্যমে এর প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। বাংলাদেশের পোশাক খাতের প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান সুসংহত করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া জিআইজেডের সহযোগিতায় টেকসই নেতৃত্ব পুরস্কার এবং ফ্যাশন রানওয়ের আয়োজনও থাকছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানি, বৈশ্বিক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তা, পণ্যের বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা, এলডিসি থেকে উত্তরণ এবং এ সংক্রান্ত পরবর্তী প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসন এবং নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে একটি বিশেষায়িত ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ খোলা হয়েছে, যা আগামী ২৩ সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে নিখোঁজ ছাত্র অপ্রতিমের মরদেহ উদ্ধার

১২ বছর পর ঢাকায় ফিরছে বিজিএমইএ-এর পোশাক প্রদর্শনী বাটেক্সপো ২০২৬

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬