লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এই নীতিমালার মাধ্যমে রিকশা চলাচলের এলাকা, যানবাহনের কারিগরি মান, সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণের বিষয়গুলো সুনির্দিষ্ট করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানুষের যাতায়াতে সুবিধা হলেও যানজটসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এসব যানবাহনের কারিগরি নিরাপত্তা, মান এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব নিয়েও উদ্বেগ রয়েছে। সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। তিনি জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

চলতি অর্থবছরে দেশের মোট ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। ডা. জাহেদ উর রহমান বলেন, দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তা বাজারে দ্রুত ব্যয় হবে, যা দেশের অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬