লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক ওয়াহেদ চৌধুরীর বরখাস্তের প্রতিবাদে বার্লিনে প্রবাসীদের সমাবেশ

ফেসবুকে নিজস্ব মতামত প্রকাশের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে জার্মানির বার্লিনে। ওই শিক্ষকের বিরুদ্ধে জারিকৃত বরখাস্তের আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত রোববার (১১ অক্টোবর) জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা সংহতি জানিয়ে অংশ নেন। সমাবেশস্থলে ওয়াহেদ চৌধুরীর স্ত্রী ও তাঁর দুই সন্তানও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, উক্ত পোস্টটি ছিল তাঁর ব্যক্তিগত ও লক করা প্রোফাইলে, যা কেবল বন্ধুদের উদ্দেশে প্রকাশ করা হয়েছিল। সেখানে তিনি দেশের গণতন্ত্র ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত শেয়ার করেছিলেন।

ওয়াহেদ চৌধুরী বর্তমানে জার্মানির বার্লিনে অবস্থিত বিশ্বখ্যাত মিউজিয়াম ফর নাটুরকুন্ডেতে অতিথি বিজ্ঞানী হিসেবে গবেষণায় যুক্ত আছেন। একই সঙ্গে ফ্রাঙ্কফুর্টের গ্যেটে বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তাঁর গবেষণাসংক্রান্ত যোগাযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে সমাবেশে বক্তারা সতর্ক করেন যে, শিক্ষক বা গবেষকদের ওপর এ ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষক ওয়াহেদ চৌধুরীর বরখাস্তের প্রতিবাদে বার্লিনে প্রবাসীদের সমাবেশ

শিক্ষক ওয়াহেদ চৌধুরীর বরখাস্তের প্রতিবাদে বার্লিনে প্রবাসীদের সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬