লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলগাজীতে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৮। সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সোনাপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করে। সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ দূরে মনতলা কবরস্থান এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রী বড়, নাকি এমপি’—কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

ফুলগাজীতে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত হয়েছে: ০৩:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬