লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটিকে চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, যা ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত এই রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু তৈরির কাজ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজ দ্রুত শুরু হবে। নদীবেষ্টিত ভোলা জেলা এতদিন নৌপথের ওপর নির্ভরশীল ছিল, তবে নতুন এই সড়ক সংযোগ বাস্তবায়িত হলে নৌপথের ওপর নির্ভরতা কমবে।

সংশ্লিষ্টদের মতে, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের বড় সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি একটি কার্যকর বিকল্প পথ হয়ে উঠতে পারে।

জনপ্রিয় সংবাদ

পোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬