লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিকী

প্রতারণার মামলায় প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। বিদিশার আইনজীবীরা জানিয়েছেন, উচ্চ আদালতের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। সাজাপ্রাপ্ত হওয়ার পর তাকে গ্রেপ্তারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে কারাবন্দি অবস্থায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ তার জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণী অনুযায়ী, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিকী

প্রকাশিত হয়েছে: ০৬:০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬