লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রামবাংলার শতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাদাউড়া নদীর তীরে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই এই আয়োজনে অংশ নিতে নদীর দুই তীরে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির তথ্যমতে, বৃহত্তর সিলেট বিভাগ থেকে মোট ১৮টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করা। নদীর দুই তীরে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস, মাঝিদের বৈঠা চালনা এবং লোকজ আবহ পুরো এলাকাকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত সম্পন্ন হলেও সন্ধ্যা নেমে আসায় চূড়ান্ত পর্ব শেষ করা সম্ভব হয়নি। পরিচালনা কমিটির দায়িত্বে থাকা জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন জানান, সেমিফাইনালে ময়ূর পংকি নৌকাটি রঙিন উড়াল নৌকাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে জলপবন জগন্নাথপুর ও দ্বীন মোহাম্মদ নৌকার মধ্যকার সেমিফাইনাল বাইচটি স্থগিত করা হয়েছে। হবিবপুর গ্রামবাসীর সাথে আলোচনার মাধ্যমে দ্রুতই প্রতিযোগিতার বাকি অংশ সম্পন্ন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬