লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় পুলিশের বিশেষ সতর্কতা

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এবার নির্দিষ্ট ব্যক্তিবিশেষকে লক্ষ্যবস্তু করার গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ। এই সম্ভাব্য হামলার তালিকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বেশ কয়েকজন নেতার নাম উঠে আসায় তাঁদের ইতোমধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দেশে আনা এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন—এমন আশঙ্কায় দেশের সীমান্তবর্তী ৩০টি জেলায় পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

গত দুই মাসে নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করে এমন পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য মাধ্যম থেকেও একই ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যৌথ সমন্বয় জোরদার, টহল বৃদ্ধি, নিয়মিত তল্লাশি ও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আগামী ডিসেম্বর পর্যন্ত নাশকতামূলক তৎপরতা অব্যাহত থাকতে পারে। গত ১৯ নভেম্বর অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। মাঠপর্যায়ে সেভাবে উপস্থিতি দেখা না গেলেও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষ করে গোপালগঞ্জে দুটি থানা ও বিএনপির দুজন সংসদ সদস্যের বাসভবনে হামলা-ভাঙচুর চালানো হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে দেশের ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ এবং ৮৩টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর নতুন করে আবারও 'লকডাউন' কর্মসূচির প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অপরদিকে রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে জানানো হয়েছে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন। এসব ঘোষণা ও তৎপরতাকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগাম প্রস্তুতি নিচ্ছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জে মোট ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকেন। এর মধ্যে শুধু গোপালগঞ্জেই দায়িত্ব পালন করছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অন্যান্য সকল বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সীমান্ত এলাকাসহ সব গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় তল্লাশি ও যৌথ নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩২টি জেলা সীমান্তঘেঁষা। এর মধ্যে ৩০টি জেলা ভারতের সাথে, ৩টি মিয়ানমারের সাথে এবং রাঙামাটি জেলা দুই দেশের সীমান্তেই সংযুক্ত। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের নিয়ে অনলাইনে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ওই বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধে স্থানীয় দালাল চক্রের ওপর কঠোর নজরদারি, পুশ-ইন বন্ধ ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতবাড়ি ও উপাসনালয়ে হামলা চালিয়ে দায় চাপানোর ষড়যন্ত্র করা হতে পারে। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কিছুদিন আগে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়। ওই গ্রামে কোনো হিন্দু পরিবার না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে একে সংখ্যালঘুদের ওপর হামলা বলে প্রচার করেছিলেন আওয়ামী লীগের সমর্থকেরা। এ কারণে সারা দেশে সংখ্যালঘু সুরক্ষায় বিশেষ সতর্কতা বজায় রাখার আদেশ রয়েছে।

জেলা পর্যায়ের পুলিশ প্রধানেরা নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, ৫ আগস্টের পর সীমান্ত পেরিয়ে বহু আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়েছেন। ফলে সাতক্ষীরা সীমান্ত এলাকা নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে। গত এক সপ্তাহে সেখানে অবৈধ পারাপারে জড়িত ৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে বিজিবির সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার অবৈধভাবে দেশে ফিরে সিলেটে গোপন সভা করেছেন বলে অভিযোগ ওঠে।

একইভাবে কুমিল্লা সীমান্ত নিয়েও বাড়তি নজরদারি রাখা হচ্ছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা রোধে যৌথ অভিযান চলছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপুকে গ্রেপ্তার করেছিল বিজিবি, যদিও পরে তিনি জামিন পান। সার্বিক নিরাপত্তা ও তল্লাশি অভিযান বর্তমানে জেলা জুড়ে অব্যাহত রয়েছে।

নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: জাহেদ উর রহমান.আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর চোরাগোপ্তা হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সম্পদের ক্ষতিসাধন করা হতে পারে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা তথ্য পাচ্ছেন; যাতে আন্তর্জাতিকভাবে এসব ঘটনা ব্যাপক প্রচার পায়।ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কারণ, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই জেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে গেছেন।

জনপ্রিয় সংবাদ

সিলেটে গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন

নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় পুলিশের বিশেষ সতর্কতা

প্রকাশিত হয়েছে: ০৩:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬