লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

বহু প্রতীক্ষিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনকে ঘিরে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি ও রাজধানীর সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে পৌঁছেছেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো সম্মেলনে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহারের উদ্যোগ নিয়ে আলোচনা করতে পারে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬