লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকসের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকসের সদস্য দেশগুলো। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্বনেতারা এক যৌথ বিবৃতিতে পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে এমন সব পদক্ষেপ এড়িয়ে সর্বোচ্চ আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা বৃদ্ধিতে ব্রিকস গভীরভাবে উদ্বিগ্ন। জোটের সদস্য দেশগুলো নিজ নিজ জাতীয় অবস্থানের কথা উল্লেখ করে সব পক্ষকে সর্বোচ্চ আত্মসংযম প্রদর্শনের তাগিদ দিয়েছে।

এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো সদস্য দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিমান হামলা নিয়ে মতপার্থক্য থাকায় কোনো যৌথ বিবৃতিতে পৌঁছাতে ব্যর্থ হয় জোটটি। তবে এবার আয়োজক দেশ ভারতের জোর কূটনৈতিক প্রচেষ্টার ফলে শনিবারের বৈঠকে যৌথ বিবৃতিটি প্রকাশ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

জনপ্রিয় সংবাদ

বিলিয়ন ডলারের যুদ্ধে হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র?

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকসের

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬